খাতা-কলমে স্বপ্ন বোনার আয়োজন, শিক্ষার্থীদের পাশে ১১ আর ই ব্যাটালিয়ন

নিজস্ব প্রতিবেদক

‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়ে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, স্থানীয় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংশ্লিষ্টরা জানান, জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহায়ক করতে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে ১১ আর ই ব্যাটালিয়নের শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply