বুনো হাতির তাণ্ডবে দিশেহারা চিৎমরমের পরিবারগুলো, প্রতিকার চান ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রায়ই গভীর রাতে লোকালয়ে নেমে এসে হাতির পাল ঘরবাড়ি, ফলদ ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এতে নিরাপত্তাহীনতার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

স্থানীয় কৃষক আব্দুল কাদের জানান, একাধিকবার বুনো হাতি তাঁর বসতঘর ও সৃজিত বাগানে হামলা চালিয়েছে। এতে কলা, বিভিন্ন ফলদ গাছসহ নানা ধরনের ফসল নষ্ট হয়েছে। ঘরেরও ক্ষতি হয়েছে। তিনি বলেন, “প্রতিদিন রাত হলেই হাতির ভয়ে ঘুমাতে পারি না। কখন আবার হাতি এসে সবকিছু তছনছ করে দেয়, সেই আতঙ্কে থাকতে হয়।”

কাদেরের স্ত্রী রাবেয়া খাতুন পাখি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হাতির ভয়ে আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিরা আর আমাদের বাড়িতে বেড়াতে আসে না। প্রতিটি রাত আতঙ্কের মধ্যেই কাটে।”

একই এলাকার আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, বুনো হাতির পাল তাঁর ইক্ষুখেত, কলাবাগান, পানির পাম্পসহ বিভিন্ন কৃষি স্থাপনা ও ফসল নষ্ট করেছে। তিনি বলেন, “প্রতিদিনই আতঙ্ক নিয়ে রাত কাটাতে হয়। বন বিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বুনো হাতির উপদ্রব চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত প্রতিকার না হলে জনমনে ক্ষোভ বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

চিৎমরম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম বলেন, এলাকায় হাতি আসার খবর তিনি শুনেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে তাঁকে অবহিত করেননি।

এ বিষয়ে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, চিৎমরমের মুসলিমপাড়া এলাকায় বুনো হাতির কারণে ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি শুনেছেন। তবে কৃষিজ ফসল ও অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়গুলো কাপ্তাই রেঞ্জ কার্যালয় দেখভাল করে বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, বন বিভাগ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে বুনো হাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষা করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • সাক্রাছড়িতে বর্ণিল আয়োজনে বিষু উৎসব পালন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার সাক্রাছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির…

  • শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

    রাঙ্গামাটি প্রতিনিধি: শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • রাজস্থলীতে বিষু উৎসব ও ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিষু উৎসব ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট–২০২৬ উদযাপনকে সামনে রেখে রাজস্থলীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাঙামাটির রাজস্থলী উপজেলার হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ…

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

Leave a Reply