বিজিবি সাজেকে অসহায়দের পাশে

রমজানে বিতরণ ইফতার সামগ্রী

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম আমাদের অঙ্গীকার। রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।”

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিজিবির এই মানবিক উদ্যোগে সাজেক এলাকার দরিদ্র পরিবারদের মধ্যে রমজানের ইফতারের স্বস্তি ফুটেছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার…

  • 🟥 বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ শুরু

    নিজস্ব প্রতিবেদক: ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ২৮…

  • সোমবারের অভিযানে তবলছড়িতে অতিরিক্ত ভাড়া রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক : জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সোমবার (২৩ মার্চ) রাঙামাটি সদরের তবলছড়ি এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ঈদ পরবর্তী যাত্রায় যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বাস…

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • রাঙামাটির কাউখালী থানা পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুল দিয়ে…

  • রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মাইনীমুখ বাজারে প্রশাসনের মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে রবিবার (১লা মার্চ) মাইনীমুখ বাজার এলাকায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে লংগদু উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি…

Leave a Reply