কাপ্তাইয়ে লোটাস শিশু সদনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রিপন মারমা, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘লোটাস শিশু সদন উচ্চ বিদ্যালয়’-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিদ্যালয় হলরুমে ধর্মীয় বন্দনা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা লোটাস শিশু সদনের মহৎ উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে অনাথ ও অসহায় শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। অভিভাবকহীনতার কারণে  শিশুরা ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, তাদের আবাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।​বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. নাগাসেনা ভিক্ষু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, “তোমরাই পাহাড়ের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই পারবে এই জনপদের ভাগ্য বদলাতে। তোমরাই হবে আগামীর স্বপ্নদ্রষ্টা।”

কুকিমারা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ. বিসারদা ভিক্ষু, রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদ নির্বাহী কর্মকর্তা,সুইচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. রুইহ্লাঅং মারমা, ওয়াগ্গা ১০০ নং মৌজা হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় সুবিমল তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, জয়সীম বড়ুয়া, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশোতোষ তঞ্চঙ্গ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোটাস শিশু সদনের সহকারী শিক্ষক হ্লাচিংপ্রু মারমা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্নী বড়ুয়া। আলোচনার ফাঁকে ফাঁকে পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় ম্রো, খুমী, মারমা, খিয়াং,তঞ্চঙ্গ্যা ও চাকমা গান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

বিদায়ী ৩৩ জন পরীক্ষার্থী তাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে কেবল একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ আর অক্লান্ত পরিশ্রমে তারা আজ উচ্চশিক্ষার এই ধাপে পৌঁছাতে পেরেছে।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বিশেষ স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের সাফল্য এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

রিপন মারমা, কাপ্তাই
+ posts

Similar Posts

  • বিপুল বড়ুয়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। অবসরজনিত কারনে…

  • কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

    নিজস্ব প্রতিবেদক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের বাদ্য, মোটর শোভাযাত্রা এবং নানা সাজে শত শত নারী-পুরুষ ও ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কাপ্তাইয়ের সড়ক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা…

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

    নিজন্ব প্রতিবেদক ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ…

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার; সহায়তার আহ্বান চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই বুধবার (১৯ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকার কলাবাগানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতরাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্ঘটনার পরপরই…

  • রাঙ্গুনিয়ায় বাসচাপায় কাপ্তাইয়ের রাসেল নিহত

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় বাসচাপায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের…

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

Leave a Reply