কাপ্তাইয়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে ২৪৩ জনের চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সাক্রাছড়ি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় ২৪৩ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম (এএমসি)-এর নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বন্যা-পরবর্তী পানি বাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবার পাশাপাশি দুর্গত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে কফি–কাজুবাদাম চাষে দক্ষ জনবল গড়ে তুলতে বারির প্রশিক্ষণ

    রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে তিন পার্বত্য জেলার ৩০ বৈজ্ঞানিক সহকারীর অংশগ্রহণ, শেষে কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ প্রযুক্তি…

  • বর্ষার পানিতে ঘুরে দাঁড়াল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

    টানা বর্ষণে লেকের পানি রুল কার্ভের অনেক ওপরে; পাঁচ ইউনিটে একযোগে উৎপাদন, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে ভরে উঠেছে রাঙামাটির কাপ্তাই লেক। কয়েক সপ্তাহ আগেও…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের…

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

  • শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

    কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।…

Leave a Reply