জুলাই শহীদদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি: কাপ্তাইয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করতে রাঙামাটির কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রুবেল, বিএনপি রাঙামাটি জেলা শাখার সহসভাপতি ডা. রহমতউল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মো. হারুনুর রশিদ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং জুলাই যোদ্ধার পিতা মো. ইউছুপ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের ত্যাগের চেতনা ধারণ করে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অন্যান্য বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের অধিকার, সাহস ও আত্মত্যাগের প্রতীক। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলের রাব্বি মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের (পিটিআই) ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার, গণমাধ্যমকর্মী কাজী মোশারফ হোসেন এবং কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ধোয়াই অং মারমা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ…

  • চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

    ঝুলন দত্ত, কাপ্তাই ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিককন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত…

  • 🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও…

  • কাপ্তাইয়ে বিশেষ প্রকল্পের ত্রাণ: ২০০ পরিবারের মাঝে ২ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে ঈদ-উল…

  • সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে সড়ক প্রচার

    নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচি সম্পর্কে…

  • মায়ের দুধেই শিশুর সুস্থ বেড়ে ওঠা, কাপ্তাইয়ে পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠায় মায়ের দুধের বিকল্প নেই। একই সঙ্গে মায়ের পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ…

Leave a Reply