কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই 

রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, মাধ্যমিক কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, কাপ্তাই বিএনপি’র সভাপতি লোকমান হোসেন, ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, হেডম্যান অরুণ তালুকদার এবং এনজিও প্রতিনিধি বিজয় মারমা।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির জন্য অত্যন্ত গৌরবময় একটি দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী আইন বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী–সংশ্লিষ্ট নতুন নীতি, আইন ও বিধানাবলী সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা…

  • কাপ্তাই হ্রদে জেলেদের জীবনসংগ্রাম: মাছ কমছে, বাড়ছে ব্যয়; তবু সম্ভাবনার খোঁজে প্রান্তিক জনপদ।

    আবদুল হাই খোকন, রাঙামাটি।  পাহাড়ে ঘেরা বিশাল জলরাশির নাম কাপ্তাই হ্রদ। এই হ্রদই হাজারো জেলে পরিবারের ভরসা। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে জলে নামেন তাঁরা; দিনশেষে যা মেলে, তাই দিয়ে চলে সংসার। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাছের উৎপাদন কমে যাওয়ায় জীবনযুদ্ধে…

  • বিজিবির হানায় কাপ্তাইয়ে মদ কারখানা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার তৈরি মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১…

  • কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার

    নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু হয়েছিল যাত্রা। ৩৮ দিন পর সেই যাত্রা গিয়ে থামল হিমালয়ের ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায়। নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর…

  • নিরাপদ খাদ্য উৎপাদনে কাপ্তাইয়ে কৃষকদের জিএপি প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী ‘উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস-জিএপি)’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন…

  • “হৃদপিণ্ডে দুটি ছিদ্র: বাঁচার লড়াইয়ে ১৮ মাসের মেশিং, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন”

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিং ওয়াং মারমা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, যা দ্রুত অপারেশন ছাড়া…

Leave a Reply