কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ৬ হাজার শিশু

ঝুলন দত্ত, কাপ্তাই


রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। প্রথম ৮ দিন মাঠ পর্যায়ে পাড়া-মহল্লায় গিয়ে স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। পরবর্তী ৩ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে।

এছাড়া পুরো ১১ দিন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত টিকাদান বুথ সার্বক্ষণিক খোলা থাকবে, যাতে কোনো শিশু টিকাদান থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করে…

  • 🟥 কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের জরুরি সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতির চলাচলের করিডর সচল রাখতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক ডিবিসি নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা…

  • 🟥 কাপ্তাইবাসীর হৃদয়ে জায়গা করে বিদায় নিলেন ইউএনও রুহুল আমিন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি কাপ্তাইবাসীর মন জয় করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। একজন…

Leave a Reply