কাপ্তাইয়ে বিষু উৎসব: তনচংগ্যা সম্প্রদায়ের বর্ণিল র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি এবং দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র‍্যালিতে তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ঢাক-ঢোলের তালে নেচে-গেয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

র‍্যালি শেষে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে “সংস্কৃতির ঐতিহ্যের শেকড়ের টানে” শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, “বিষু উৎসব শুধু তনচংগ্যা সম্প্রদায়ের নয়, এটি আমাদের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এই উৎসবকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে এই ফুল ভাসানোর উৎসব বিশ্ব দরবারে স্থান করে নেবে।”

বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তনচংগ্যার সঞ্চালনায় এবং ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান তনচংগ্যা সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে নতুন মাত্রা যোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে সেনাবাহিনীর বিশেষ অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাপ্তাই জোন। বৃহস্পতিবার (১৮ জুন) কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প…

  • কাপ্তাই আইডিইবি’র ইফতার ও আলোচনা সভা 

    কবির হোসেন। কাপ্তাই  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা। বুধবার (৪ মার্চ) বিকাল ৫টায় রিভার ভিউ পার্কে আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা  শাখার  সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলী’র সঞ্চালনায়…

  • কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ১১ আরই ব্যাটালিয়ন

    মো. জয়নাল আবেদিন: দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন। কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় চিকিৎসা ক্যাম্প করে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল…

  • ১৫ এপ্রিল চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়ন এর চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব…

  • রূপসী কাপ্তাই পত্রিকার আয়োজনে নববর্ষে দেশীয় খেলাধুলার উৎসব

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক উৎসব। মাসিক প্রকাশনা রূপসী কাপ্তাই পত্রিকার উদ্যোগে আগামী ১৪ এপ্রিল কাপ্তাই উপজেলা প্রশাসন ও কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের সহযোগিতায় উপজেলা প্রশাসন চত্বর,কাপ্তাই ও কেপিএম মহিলা…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

Leave a Reply