রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

ঝুলন দত্ত, কাপ্তাই 

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. আজিজুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৭-৭১৫৫) বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কারিগর পাড়া এলাকার পাহাড়ি উঁচু সড়কে উঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক গুরুতর আহত হয়ে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের মতে, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কিছু পাহাড়ি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সড়কটিতে যান চলাচলের সময় চালকদের অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদকঃ কাপ্তাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন…

  • চিংম্রংয়ে বর্ণিল সাংগ্রাইয়ের প্রস্তুতি, উদযাপন কমিটি গঠন

    এম বাবুল, কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম (চিংম্রং) এলাকায় মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব ‘সাংগ্রাই’ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৬ সালের সাংগ্রাই উৎসব বর্ণিল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে উথোয়াই মং মারমাকে আহ্বায়ক এবং মংসুই…

  • 🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।…

  • দূর্গম চাকুয়ায় আধুনিক কৃষি প্রযুক্তিতে নতুন দিগন্ত: প্রশিক্ষণে উদ্বুদ্ধ ৫০ কৃষক

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নের চাকুয়া বড় পাড়ায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার” (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in…

  • কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান: অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে…

  • প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি…

Leave a Reply