🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেন।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত প্রতারণা, অনলাইন জালিয়াতি ও বিভিন্ন সাইবার অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সচেতন ও দক্ষ হওয়ার পরামর্শ দেওয়া হয় সভায়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। তিনি প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সভায় স্পর্শকাতর ও আলোচিত মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়েও আলোচনা হয়। দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পর্যটননির্ভর এ জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি অব্যাহত রাখার কথা জানানো হয়।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা…

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • লামায় বন্য হাতির তাণ্ডব। ধান ক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

    বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ক্যচিং মং মার্মা (৫৯)। তিনি স্থানীয়ভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে…

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • রাঙামাটিতে ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম…

Leave a Reply