🟥 রাঙ্গামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে সড়ক নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে “অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে রাঙামাটি শহরের লেকভিউ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন দীপেন দেওয়ান। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব–এর পরিকল্পনা ও নির্দেশনায় এ ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা আশরাফী। এ সময় রাজনৈতিক নেতা, সাংবাদিক, পরিবহন মালিক ও চালক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোটরসাইকেল চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে “No Helmet, No Ride” লেখা স্টিকার ও হেলমেট বিতরণ করে ট্রাফিক বিভাগ।

জেলা পুলিশ জানায়, দেশের অন্যতম পর্যটন জেলা হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসেন। কিন্তু সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার অভাবে যানবাহন ও চালক পর্যবেক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ ছিল। নতুন এ উদ্যোগ সেই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের আওতায় রাঙামাটি শহরে চলাচলরত সব সিএনজি ও থ্রি-হুইলার চালকের তথ্য নিবন্ধন করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৪১৬টি সিএনজি ও সহস্রাধিক চালকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। নিবন্ধিত যানবাহনে কিউআর কোডসংবলিত ডিজিটাল স্টিকার লাগানো হবে। যাত্রীরা ওই কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

এ ছাড়া যাত্রীরা পরিবহনসেবার মান নিয়ে মতামত ও রেটিং দিতে পারবেন। যাত্রীদের মূল্যায়নের ভিত্তিতে চালকদের সামগ্রিক মান নির্ধারণ করা হবে। এতে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের শনাক্ত করা সহজ হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে “অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)” ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল পার্কিং এবং যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হবে। পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙামাটিতে আসা ট্যুরিস্ট বাসগুলো শহরে প্রবেশের আগেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। পাশাপাশি বাস কর্তৃপক্ষকে মোবাইল বার্তা বা ই-মেইলের মাধ্যমে নির্ধারিত পার্কিং–সংক্রান্ত তথ্য জানানো হবে।

জেলা পুলিশের দাবি, ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে ইতোমধ্যে যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়েছে।

রাঙামাটি জেলা পুলিশ মনে করছে, এ উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি, যাত্রী হয়রানি কমানো এবং রাঙামাটিকে আরও নিরাপদ ও পর্যটকবান্ধব জেলায় পরিণত করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • পুলিশ সুপারের পরিদর্শনে রোয়াংছড়ির হানসামা ক্যাম্পে উন্নয়ন তৎপরতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন হানসামা ক্যাম্পে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…

  • পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

    আহমদ বিলাল খান। রাঙামাটি  পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে “ক্লিনলিনেস ড্রাইভ”

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনলিনেস ড্রাইভ) রাঙ্গামাটিতে জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত শনিবার (১৮ এপ্রিল) এক…

  • রাঙ্গামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী

    আহমদ বিলাল খান : পুরোনো বছরের সকল হতাশা, দুঃখ ও গ্লানি ভুলে নতুন আশা, আনন্দ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করেছে পার্বত্য রাঙ্গামাটির মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা ভাত উৎসবের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় বাংলা…

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

  • 🟥 বান্দরবানে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, দক্ষতা উন্নয়নে জোর

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের উদ্যোগে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, সরকারি…

Leave a Reply