🟥 কাপ্তাইয়ে দাদার সঙ্গে নদীতে গোসল, প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে দাদার সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মো. মুসকান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভেলুয়াছড়া এলাকার সিএনজিচালক মো. মুছার মেয়ে মুসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দাদার অজান্তে শিশুটি নদীর পানিতে নেমে তলিয়ে যায়।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার জানান, শিশুটির দাদা প্রথমে ধারণা করেছিলেন মোসকান বাড়িতে ফিরে গেছে। পরে বাড়িতে তাকে না পেয়ে নদীতে খোঁজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে ৮৪১ পরীক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রের…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক  শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের…

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

Leave a Reply