বিএম কন্টেইনার ডিপো অগ্নিকাণ্ডে শহীদ দুই অগ্নিবীরের পরিবারকে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক :


চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে শহীদ রাঙ্গামাটি জেলার দুই অগ্নিবীরের পরিবারের সদস্যদের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মাননীয় মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস (বিএফএম) শহীদ অগ্নিবীর লিডার নিপন চাকমা ও লিডার মিঠু দেওয়ানের পরিবারের সদস্যদের হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় শহীদ অগ্নিবীরদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, দেশের সেবায় আত্মোৎসর্গকারী এসব অগ্নিবীরের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 বান্দরবানে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, দক্ষতা উন্নয়নে জোর

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের উদ্যোগে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, সরকারি…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটির দিন গতকাল ও আজ হাসপাতালটিতে জরুরি বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম সচল রাখা…

  • রাঙামাটি সদর বনরূপায় রমজান ঘিরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ রক্ষায় রাঙামাটি সদরের বনরূপা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

  • 🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

Leave a Reply