রাজস্থলীতে সারের অতিরিক্ত দাম ও রশিদ না থাকায় ডিলারকে জরিমানা

হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী 

রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সারের অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এক সারের ডিলারকে জরিমানা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি ইউনিয়নের সারের ডিলার মৃদুল স্টোর কে  ১৫০০ টাকা জরিমানা করেন।

জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিক্রয়ের কোনো বৈধ রশিদ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিলারকে ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্য মেনে সার বিক্রি এবং যথাযথ রশিদ সংরক্ষণের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী 
+ posts

Similar Posts

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • 🟥 কল্যাণ তহবিলে প্রভাষকের অনুদান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব। তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিলে দুই ধাপে মোট ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন, যা…

  • বিজিবির হানায় কাপ্তাইয়ে মদ কারখানা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার তৈরি মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১…

  • খাতা-কলমে স্বপ্ন বোনার আয়োজন, শিক্ষার্থীদের পাশে ১১ আর ই ব্যাটালিয়ন

    নিজস্ব প্রতিবেদক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়ে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম,…

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

Leave a Reply