কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের খোঁজ নিলেন বিএনপি-যুবদল নেতারা

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

শনিবার (৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তাঁরা চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রোগীদের চিকিৎসা, ওষুধ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওয়ার্ডের পরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান তাঁরা।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন নেতারা। সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা পরিচালনা, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়েও তাঁরা আলোচনা করেন।

এ সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

কাপ্তাই উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলে চিকিৎসাসেবার বাস্তব পরিস্থিতি জানার চেষ্টা করেছি। সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো জরুরি।”

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনবলসহ কিছু সীমাবদ্ধতা থাকলেও রোগীদের সেবায় কোনো ধরনের গাফিলতি না করে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”

মতবিনিময়ে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইউছুফ ও মো. লিটন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তোহিদুল ইসলাম এবং সদস্যসচিব ইসমাইল হোসেন মিলন উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • শিলছড়ি মহাজন পাড়ায় দীর্ঘদিনের পানির সংকট মিটলো

    মোঃ জয়নাল আবেদীন:দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভোগা কাপ্তাই উপজেলার শিলছড়ি মহাজন মার্মা পাড়ায় নতুন পানির ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চালু হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তি ও আনন্দের অনুভূতি প্রকাশ করছেন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল…

  • 🟥 দুপুরেই নেমে এলো সন্ধ্যার ছায়া: মেঘগর্জন ও বজ্রপাতে আতঙ্কিত জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: সময় দুপুর ১২টা ৩০ মিনিট। অথচ কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় দেখা গেল এক ভিন্ন চিত্র—প্রকৃতি যেন আচমকাই সন্ধ্যার রূপ ধারণ করেছে। আকাশজুড়ে ঘন কালো মেঘের চাদর, সূর্যের আলো সম্পূর্ণরূপে ম্লান হয়ে পড়ে চারপাশে নেমে আসে অস্বাভাবিক অন্ধকার।…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

Leave a Reply