রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় রাঙ্গামাটি সদর থানাধীন কালিন্দীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংবিরোধী কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে কালিন্দীপুর রোডের নিউমার্কেটের পেছনে ফার্নিচার মার্কেট সংলগ্ন নকশা মিস্ত্রি নোমানের দোকানের সামনে এলাকায় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জীবন মিয়া (২৪), মোঃ নুর নবী (৩৮), মোঃ এরশাদ, মোঃ শক্কুর (৪৫) ও মোঃ বাবর (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বাংলাদেশ পুলিশে ট্রেইনি কনস্টেবল নিয়োগে আবেদন শুরু ৫ মার্চ

    নিজস্ব প্রতিবেদক :“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ খ্রি. থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটির দিন গতকাল ও আজ হাসপাতালটিতে জরুরি বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম সচল রাখা…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে যৌথ অভিযান: মজুদে অনিয়ম মেলেনি

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার এলাকায় জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাঙামাটি সদর এবং…

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • ‘চমকপ্রদ উন্নয়ন হবে, মানুষ দেখবে পরিবর্তন’—মন্ত্রী হয়ে প্রথমবার রাঙামাটিতে দীপেন দেওয়ান

    আবদুল হাই খোকন :  মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটিতে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর আগমনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল…

Leave a Reply