রাঙ্গামাটিতে নজরদারিতে জ্বালানি বিক্রি
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
রাঙামাটি সদরের দোয়েল চত্বর এলাকায় অবস্থিত ‘মেসার্স মহসীন স্টোরস’ পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিমের অভিযানে জ্বালানি বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ) সকাল ৯.৩০ টায় পরিচালিত এ অভিযানে ট্যাগ অফিসার, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। সকাল ৮টা থেকেই পাম্পটিতে অকটেন ও ডিজেল বিক্রি শুরু হয় এবং তা নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত হয় প্রশাসন।
অভিযানকালে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের সরবরাহ স্লিপ, স্টক রেজিস্টার এবং মিটার রিডিং যাচাই করা হয়। এতে দেখা যায়, পাম্পটিতে ১১৬৯ লিটার অকটেন এবং প্রায় ৩০০০ লিটার ডিজেল মজুদ রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নির্বিঘ্নে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে পাম্পটিতে স্বাভাবিকভাবেই তেল বিক্রি চলছে, যা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
ৎ