রাঙামাটির শান্তিনগরে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ালো

আহমদ বিলাল খান:

রাঙামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শান্তিনগর নতুন বাস স্টেশন সংলগ্ন মেসার্স আবরার কনস্ট্রাকশনের দোকানঘরে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ সাব-অফিসার মোঃ মফিজুর রহমান-এর নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছালে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান…

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

  • টেকসই পর্যটনে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা কর্মশালা

    আহমদ বিলাল খান রাঙামাটিতে টেকসই পর্যটন নিশ্চিত করতে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের সঙ্গে সদাচরণ, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের…

  • শান্তি ও সম্প্রীতির বার্তা: আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে পার্বত্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে একসাথে কাজের প্রত্যয় আবদুল হাই খোকন: পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির প্রশ্নে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে শীর্ষ দুই নেতার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মঙ্গলবার…

  • অগ্নিদগ্ধ নিশনার চিকিৎসায় সেনাবাহিনী হাত বাড়ালো

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮)-এর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারের আর্থিক সংকটের খবর পেয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোন থেকে তার চিকিৎসা ব্যয়ে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬)…

Leave a Reply