পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

আহমদ বিলাল খান। রাঙামাটি 

পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের মধ্যেই জনগণ পরিবর্তনের বাস্তব চিত্র দেখতে পাবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য কৌশলগত ও সংবেদনশীল অঞ্চল। দীর্ঘদিনের নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার সমন্বিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে টেকসই সমাধান চায়। “কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই। আগামী ১৮০ দিনের মধ্যে এমন অগ্রগতি হবে, যা মানুষ সরাসরি অনুভব করবে,”—উল্লেখ করেন তিনি।

দুর্নীতি, অনিয়ম ও ভূমি দস্যুতার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, পাহাড়ে কোনো অসাধু চক্রকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি ও জবাবদিহিতা একসঙ্গে নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণ মানে প্রতিশ্রুতি পূরণ। ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ, বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষি উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সরকারি কাজে কৃচ্ছতাসাধন ও অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • ঘাগড়া বাজারে জননিরাপত্তায় সেনাবাহিনীর ২০ অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

    আহমদ বিলাল খান: অগ্নিকাণ্ড প্রতিরোধ ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে রাঙামাটির ঘাগড়া বাজারে ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করে রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সদর জোন। শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটি সদর জোনের উদ্যোগে…

  • বিজিবি সাজেকে অসহায়দের পাশে

    রমজানে বিতরণ ইফতার সামগ্রী নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…

  • রাঙামাটির কাউখালী থানা পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুল দিয়ে…

  • রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

    বান্দরবান প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন…

  • ‘বৈসাবি’ নয়, নিজস্ব নামে উৎসব—সমমর্যাদার নতুন বার্তা পাহাড়ে

    নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ‘বৈসাবি’ নামের পরিবর্তে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব নামে ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করবে—এমন ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সব সম্প্রদায়ের উৎসব রাষ্ট্রীয়ভাবে সমান মর্যাদা পাবে এবং কোনো ধরনের বৈষম্য…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আইএমসিআই কর্নার পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম, শিশু পুষ্টিতে জোর

    নিজস্ব প্রতিবেদক: শিশুস্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম জোরদার করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকার একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দল রাঙামাটি জেনারেল হাসপাতালের আইএমসিআই (IMCI) কর্নার পরিদর্শন করেছে। সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শনে দলটি শৈশবের অসুস্থতার সমন্বিত ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পরিচালিত…

Leave a Reply