রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং পরীক্ষার্থীদের জন্য একটি নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. তারেক সেকান্দরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগ শুরু: বান্দরবানে টিআরসি বাছাইয়ের প্রথম দিন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে শুরু হয় শারীরিক সক্ষমতা যাচাই…

  • চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী…

  • সাইবার টিমের দক্ষতায় ২৫ মোবাইল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব…

  • টেকসই পর্যটনে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা কর্মশালা

    আহমদ বিলাল খান রাঙামাটিতে টেকসই পর্যটন নিশ্চিত করতে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের সঙ্গে সদাচরণ, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের…

  • বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে মারিশ্যা ২৭ বিজিবি। শনিবার (১৪ মার্চ) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মারিশ্যা ২৭ বিজিবি সদস্যরা এসব অবৈধ ভারতীয়…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

Leave a Reply