কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পুরান থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব ১১-১০৪৬) এবং কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে রাঙ্গুনিয়ার লিচুবাগানগামী একটি নৌবাহিনীর গাড়ি বিপরীত দিক থেকে আসার সময় সংঘর্ষের ঘটনা ঘটে

সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান, দুর্ঘটনার সময় উভয় গাড়ির গতি নিয়ন্ত্রিত ছিল। কাছাকাছি আসার পর নৌবাহিনীর গাড়িটি ব্রেক করলে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে দুই গাড়ির চাকা স্লিপ করে। এতে নৌবাহিনীর গাড়ির পেছনের অংশে সৌদিয়া বাসের সামনের অংশ ধাক্কা দেয়।

তিনি বলেন, “বাসটিতে চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কেউ আহত হননি। শুধু বাসের সামনের অংশ এবং নৌবাহিনীর গাড়ির পেছনের অংশে কিছু ক্ষতি হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দুর্ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।

স্থানীয়দের মতে, বর্ষার সময়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন অংশ পিচ্ছিল হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানো প্রয়োজন।

সকালের এ দুর্ঘটনায় প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • গুজব নয়, উৎসবের প্রস্তুতিতে কাপ্তাই প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব ও অপপ্রচারে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন। একই সঙ্গে উপজেলার নয়টি পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমানসহ চার নেতার বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের শাখা…

  • 🟥 কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘাইর মাছ উদ্ধার, আইনি প্রক্রিয়ায় ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির বাঘাইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬…

  • কাপ্তাইয়ে গান-কবিতা-তুলিতে নজরুলচর্চা

    নিজস্ব প্রতিবেদক গানের সুর, কবিতার ছন্দ আর রঙের তুলিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে তুলে ধরছে কাপ্তাইয়ের শিশুরা। নজরুল বর্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে উপজেলার ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।…

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

Leave a Reply