নিখোঁজ কিশোর উদ্ধার, প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:


গাজীপুর থেকে নিখোঁজ হওয়া এক কিশোরকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। দ্রুত পদক্ষেপ ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে পরিচালিত এ অভিযানে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম প্রশংসায় ভাসছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি রাঙামাটি পৌরসভার ঝুলন্ত সেতু এলাকায় চালানো হয়।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় দায়ের করা নিখোঁজ জিডির ভিকটিম মো. তামিম আল হাসান (১৩)–কে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মোহাম্মদ মোজাম্মেল হক এবং মা মোছাম্মদ তাসলিমা খাতুন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৩১ জুলাই কাশিমপুর থানায় নিখোঁজ জিডি নং–১৪৮২ দায়ের করা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

উদ্ধারের পর কিশোরকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তার অভিভাবকের নিকট জিম্মায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম–এর দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণেই এ ধরনের সফলতা অর্জিত হচ্ছে। তাঁর নির্দেশনায় জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে, যা সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমজানের আত্মশুদ্ধির আহ্বানে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে ধারণ করে আত্মশুদ্ধি, ন্যায়নিষ্ঠা ও পেশাদার দায়িত্ব পালনের প্রত্যয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের…

  • পুলিশ সুপারের পরিদর্শনে রোয়াংছড়ির হানসামা ক্যাম্পে উন্নয়ন তৎপরতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন হানসামা ক্যাম্পে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • রাঙামাটি সদর বনরূপায় রমজান ঘিরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ রক্ষায় রাঙামাটি সদরের বনরূপা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

Leave a Reply