বৃষ্টির সুরে চন্দ্রঘোনায় বর্ষার বন্দনা

নিজস্ব প্রতিবেদক

মেঘে ঢাকা আকাশ। চারপাশে বৃষ্টির আবেশ। সেই আবহে গান, নৃত্য ও আবৃত্তির ছন্দে চন্দ্রঘোনায় যেন জীবন্ত হয়ে উঠল বর্ষা। প্রকৃতির স্নিগ্ধ ঋতুকে বরণ করে নিতে কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্তের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বর্ষা বরণ’ অনুষ্ঠান।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত চন্দ্রঘোনা ত্রি-ধা নৃত্য একাডেমির প্রশিক্ষণ ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এক ঘণ্টার আয়োজনে কখনো মেঘের ডাক, কখনো বৃষ্টির ঝরঝর শব্দ, আবার কখনো প্রেম, বিরহ ও প্রকৃতির আবেশ—গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে ফুটে ওঠে বর্ষার বহুমাত্রিক রূপ। শিল্পীদের পরিবেশনায় মঞ্চজুড়ে তৈরি হয় বর্ষার স্নিগ্ধ আবহ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগীত পরিচালক ঝুলন দত্ত। তিনি বলেন, বর্ষা শুধু প্রকৃতির একটি ঋতু নয়, বাংলা সাহিত্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে বর্ষার যে সৌন্দর্য ও আবেগ উঠে এসেছে, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরবৃত্তের পরিচালক, আবৃত্তিশিল্পী ও কণ্ঠশিল্পী তামান্না ইসলাম। আবৃত্তির গ্রন্থনা ও নির্দেশনাতেও ছিলেন তিনি। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনি।

আয়োজনের শুরুতে দলীয় আবৃত্তিতে ‘বর্ষার গান’ পরিবেশন করা হয়। এরপর দীনা, সৃষ্টি, ইন্দিরা, পুষ্পিতা ও অধরার অংশগ্রহণে দলীয় নৃত্য পরিবেশিত হয়। তাদের ছন্দময় পরিবেশনায় বর্ষার রূপ-রস-গন্ধ যেন ছড়িয়ে পড়ে পুরো মঞ্চে।

একক গান পরিবেশন করেন সম্পূর্ণা সাহা। তবলা সঙ্গতে ছিলেন অর্ণিবান দত্ত। একক আবৃত্তি করেন শালোমী আস্থা বিশ্বাস। দলীয় নৃত্যে অংশ নেন দীনা, সৃষ্টি, পুষ্পিকা ও ইন্দিরা। দ্বৈত নৃত্যে মুগ্ধতা ছড়ান সৃজিতা দত্ত ও শালোমী আস্থা বিশ্বাস। সবশেষে একক কবিতা আবৃত্তি করেন তামান্না ইসলাম।

আয়োজকেরা বলেন, বর্ষা বাংলার প্রকৃতির পাশাপাশি সাহিত্য, সংগীত, নৃত্য ও আবৃত্তিরও এক অনন্য ঋতু। বৃষ্টির ধারা যেমন প্রকৃতিকে সজীব করে, সাংস্কৃতিক চর্চাও তেমনি মানুষের মনন ও সৃজনশীলতাকে প্রাণবন্ত করে। সেই ভাবনা থেকেই স্বরবৃত্তের এ আয়োজন।

চন্দ্রঘোনার সাংস্কৃতিক পরিসরে এক ঘণ্টার এ আয়োজন নিছক বর্ষা বরণে সীমাবদ্ধ থাকেনি; গান, নৃত্য ও কবিতার সুরে হয়ে উঠেছিল প্রকৃতি ও সংস্কৃতির এক মায়াময় মিলনমেলা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বজ্রপাতের ঝুঁকি কমাতে কাপ্তাই হ্রদে বসছে ৬৬ ‘সুরক্ষা ঢাল’

    জেলেদের নিরাপত্তায় প্রায় ৫ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঝুঁকিতে থাকা জেলেদের নিরাপত্তায় বসানো হচ্ছে ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ…

  • 🟥 কাপ্তাই প্রশাসনে নতুন মুখ, ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন রায়হানুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বুধবার (১৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের…

  • রাইখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী গুরুতর আহত

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চৌধুরী (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাঙ্গালহালিয়া থেকে আসা…

  • 🟥 চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম মহানগরের…

  • ‘প্রযুক্তিতে দক্ষ তরুণরাই হবে আগামীর কর্মসংস্থানের চালিকাশক্তি’

    𝗛𝗶𝗹𝗹𝗩𝗼𝗶𝗰𝗲𝟮𝟰 | বিশেষ প্রতিবেদক  যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড কমিউনিটি (টেকব-২)’ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০ জন…

  • রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের…

Leave a Reply