কেপিএমে প্রীতি ম্যাচ, ৮–০ গোলে টেকনিক্যাল বিভাগের জয়

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নন-টেকনিক্যাল বিভাগকে ৮–০ গোলে হারিয়েছে টেকনিক্যাল বিভাগ।

বুধবার কেপিএমের ব্রিকফিল্ড মাঠে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।

খেলায় টেকনিক্যাল বিভাগের হয়ে সজিব একাই চারটি গোল করেন। রকি করেন তিনটি এবং বিকাশ চাকমা একটি গোল করেন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।

এ সময় কেপিএমের প্রশাসন বিভাগের প্রধান ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

  • 🟥 চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চান্দগাঁও থেকে গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আলুমং মারমা কাপ্তাই উপজেলার…

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার; সহায়তার আহ্বান চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই বুধবার (১৯ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকার কলাবাগানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতরাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্ঘটনার পরপরই…

  • কাপ্তাইয়ে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

    রাঙ্গামাটি প্রতিনিধি: শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী…

Leave a Reply