কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: সুষম খাদ্যে সুস্থ জাতি গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি তার বক্তব্যে বলেন, সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টিকর ও সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। অপুষ্টি দূর করতে হলে সচেতনতার পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। একটি সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধ জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজের প্রভাষক আবু তালেব।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরাও উপস্থিত ছিলেন। বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই প্রেসক্লাবের নেতৃত্বে কবির-ঝুলন

    নিজস্ব প্রতিবেদক পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ে কাপ্তাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • নতুন দায়িত্বে উথোয়াইমং, ফুলেল শুভেচ্ছায় বরণ

    নিজস্ব প্রতিবেদক নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। ফুলেল শুভেচ্ছায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য বাবু উথোয়াইমং মারমাকে বরণ করে নিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা মিথিলা। শুক্রবার (২১ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট মেসুই…

  • কাপ্তাইয়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, ৩.৫ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ হিসেবে সাড়ে ৩ টন (৩,৫০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রাঙামাটি জেলা…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • কাপ্তাইয়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে ২৪৩ জনের চিকিৎসাসেবা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের…

Leave a Reply