কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান জোরদারে এ্যাডভোকেসি সভা, ৫,৮৭১ শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজের প্রভাষক আবু তালেব।

এ্যাডভোকেসি সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক ও নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার গত ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, কাপ্তাই উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা প্রথম ৮ দিন পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করবেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনব্যাপী বুথ সর্বক্ষণ খোলা থাকবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে উপজেলায় ৪ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হলেও তারা বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং কারো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।

সভায় বক্তারা হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ টিকাদান নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥চন্দ্রঘোনায় ফ্রি চর্মসেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চর্মরোগ চিকিৎসা ক্যাম্প। এতে দুই শতাধিক চর্মরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর…

  • ১৫ এপ্রিল চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়ন এর চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব…

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • কর্ণফুলীতে দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণ: ব্যয় ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মাঝে বয়ে যাওয়া লুসাই কণ্যা কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর । আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা…

  • চিৎমরম এর দুর্গম চাকুয়াপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ১জন নিহত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন দূর্গম  চাকুয়া পাড়া এলাকায়  বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে…

  • কাপ্তাইয়ে ট্রাক দুর্ঘটনায় যানজট 

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকায় ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্টিল ব্রিজের ধাক্কা লেগে রেলিংয়ে আটকা পড়ায় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মোড় স্টিল ব্রিজে এ…

Leave a Reply