কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় মালামালের ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় নতুন বাজারের খাজা আজমির স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নিষিদ্ধ কেওড়াজল বিক্রি ও পণ্যের বৈধ ভাউচার না থাকায় রাউজান স্টোরকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত বাজার তদারকি জোরদার করা হবে। ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্যও সতর্ক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, স্বস্তিতে কর্ণফুলী অববাহিকা

    নিজস্ব প্রতিবেদক টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর অবশেষে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ একযোগে সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

    নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর সংগ্রামী সভাপতি মোঃ…

  • 🟥 লেক-নদী-পাহাড়ের মোহে ঈদে কাপ্তাইয়ে পর্যটকের ঢল

    নিজস্ব প্রতিবেদক: ঈদের দীর্ঘ ছুটিতে রাঙামাটির কাপ্তাই যেন পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায়। কাপ্তাই লেক, কর্ণফুলী নদী আর সবুজ পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন শত শত ভ্রমণপ্রেমী। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত…

  • কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে সম্মিলিত…

  • পাহাড়ি ঢলের ভাঙনে ঝুঁকিতে কাপ্তাই মডেল মসজিদ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে অবস্থিত কাপ্তাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পাহাড়ি ঢলের তীব্র ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়ার প্রায় ৯ মিটার এলাকা ভেঙে যাওয়ায় শুধু মডেল মসজিদই নয়, স্থানীয়…

  • কাপ্তাইয়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে ২৪৩ জনের চিকিৎসাসেবা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের…

Leave a Reply