কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার
নিজস্ব প্রতিবেদক :
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১১ মার্চ) তারিখে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়ার পাড়াকেন্দ্র স্কুল প্রাঙ্গণে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অবহিত হন।
প্রদর্শিত চলচ্চিত্রে সরকারের সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণসহ নানা উদ্যোগের চিত্র তুলে ধরা হয়। এতে এলাকার সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে চলচ্চিত্রটি উপভোগ করেন এবং বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে আরও সচেতন ও উদ্বুদ্ধ করা সম্ভব হবে।