চন্দ্রঘোনা থানা এবং কেপিএম পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী

ঝুলন দত্ত, কাপ্তাই


রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসনিক তৎপরতা জোরদার ও উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে চন্দ্রঘোনা থানা এবং কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে যান। এসময় তিনি থানায় প্রবেশের সড়ক সংস্কার কাজ ঘুরে দেখেন এবং চন্দ্রঘোনা থানার ঐতিহ্যবাহী ফলক উন্মোচন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম. সাকের আহমেদ, কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা এবং রাইখালী মৌজার হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চন্দ্রঘোনা থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানকার চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন।

পরে একই দিনে তিনি কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)-এর গেস্ট হাউজে মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় কেপিএম-এর সার্বিক কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী আবুল কাশেম রনি এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

পরবর্তীতে জেলা প্রশাসক কেপিএম-এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং উৎপাদন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি কারখানার বিদ্যমান সমস্যা সমাধান এবং নতুন কারখানা স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় প্রশাসন ও শিল্পখাতে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • 🟥 ঈদযাত্রায় নিরাপত্তায় ফেরিঘাটে সচেতনতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাঙামাটির সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৪ মে) সকালে ফেরিঘাট এলাকায় মাইকিং, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে চালক ও যাত্রীদের সচেতন করা হয়। এ সময়…

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • কাপ্তাইয়ে খাদ্য নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় এবং অস্বাস্থ্যকর…

  • কাপ্তাইয়ে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে…

Leave a Reply