🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপজেলা ভূমি অফিস, কাপ্তাইয়ের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: কাজল মিয়া এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে  বসতঘরের সামনে দুর্বৃত্তের আগুনে পুড়ল  সিএনজি অটোরিকশা

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই  উপজেলা সদর  আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।   রবিবার  (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে…

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • 🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও…

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাপ্তাইয়ে প্রশাসনের মনিটরিং জোরদার

    নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে…

  • 🟥 ঈদযাত্রায় নিরাপত্তায় ফেরিঘাটে সচেতনতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাঙামাটির সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৪ মে) সকালে ফেরিঘাট এলাকায় মাইকিং, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে চালক ও যাত্রীদের সচেতন করা হয়। এ সময়…

  • কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

    মো.জয়নাল আবেদিন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…

Leave a Reply