কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ, বিজয়ীদের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ শামসুদ্দিনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক উত্তম কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, শহীদ শামসুদ্দিন কেবল একজন ব্যক্তি নন, তিনি কাপ্তাইয়ের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। দেশের স্বার্থে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং হৃদয়ে ধারণ করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিউবো কাপ্তাই শাখার সহকারী পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, উপসহকারী প্রকৌশলী আদিল হোসেন চৌধুরী, শিশু নিকেতন বিদ্যালয়ের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা এবং বিউবো স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

কুইজ প্রতিযোগিতায় কাপ্তাইয়ের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিউবোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

  • কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি জেলা পরিষদের সদস্য

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে উথোয়াইমং…

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • কাপ্তাই কেপিএম কলাবাগানে অগ্নিকাণ্ড: নিঃস্ব দুই পরিবার, খোঁজ নিলেন পার্বত্য মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকায় বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮.৩০ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গিয়ে দুই পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বত্য…

  • ফুল বিষুতে কর্ণফুলীতে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের নববর্ষ বরণ

    বিশেষ প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন  কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল…

  • কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, পাহাড়ে পর্যটকদের জন্য বসছে সতর্কবার্তার সাইনবোর্ড

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পাহাড়ে ওঠা পর্যটকদের নিরাপত্তায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সীতার পাহাড়ে চার পর্যটক আটকা পড়ার ঘটনা সভায় আলোচনায় আসে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের…

Leave a Reply