স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

ঝুলন দত্ত, কাপ্তাই

মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায়   শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর দেশের গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশনায় হল ভর্তি দর্শকদের মুগ্ধ করেন। 

এদিন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির নৃত্য পরিচালনায় এক ঝাঁক ক্ষুদে শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন তুমুল করতালিতে। উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পী মো: রফিক, মংচাই মারমা, তামান্না ইসলাম, ইথিং মারমা, লিপি দাশ এবং বসুদেব মল্লিক এর  একক ও দ্বৈত  গান পরিবেশনা দর্শকদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন। 
বাচিক শিল্পী তামান্না ইসলাম এর নির্দেশনায় একদল ক্ষুদে শিল্পীদের বৃন্দ আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠানকে আরোও প্রানবন্ত করেন। এছাড়া শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়ার কন্ঠে স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি পরিবেশন অনুষ্ঠানকে আরোও মনোমুগ্ধকর করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুহুল আমিন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ভুয়সী প্রশংসা করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম,  উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক নাট্যজন আনিছুর রহমান, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া সহ শিল্পকলা একাডেমির সদস্য এবং শিল্পীরা উপস্থিত ছিলেন। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • কাপ্তাই শিল্প এলাকায় জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ৬নং শিল্প এলাকা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএফআইডিসি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল…

  • কাপ্তাই লেকে অভিযান, ৩৩ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং ৩৩ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি…

  • কাপ্তাইয়ে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ, বিজয়ীদের পুরস্কার প্রদান

    নিজস্ব প্রতিবেদক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ শামসুদ্দিনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ জুলাই) শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন…

Leave a Reply