বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: “বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি।
আলোচনা সভায় বক্তারা ভোক্তাদের অধিকার রক্ষা, নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।