সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে সড়ক প্রচার

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

এ কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে রবিবার(১৫ মার্চ) তারিখে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সড়ক প্রচারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় মাইকিং করে সরকারের এ উদ্যোগের তাৎপর্য তুলে ধরা হয়।

প্রচার কার্যক্রমে জানানো হয়, নদী-নালা ও খাল পুনঃখনন এর মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা তথ্য অফিস সূত্রে জানানো হয়, সরকারের উন্নয়নমূলক এ কর্মসূচি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • শিলছড়িতে বিশুদ্ধ পানির হাহাকার: একটি টিউবওয়েলের ওপর নির্ভর প্রায় ২ হাজারের অধিক মানুষের জীবন

    আবদুল হাই খোকন :পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম শিলছড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট এখন মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। শীলছড়ি বাজার, ভেলুয়াপাড়া, ওয়াপদা, ইষ্টার্লিং, মাঠ এলাকা, বালুরচর, সিতারঘাট ও হাজিরটেক সহ আরো কয়েকটি পাড়া-মহল্লার প্রায় দুই হাজারের বেশি মানুষ বর্তমানে নির্ভর…

  • কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে এসডিজি ভিলেজ, ১০ আগস্ট উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে এ গ্রামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Leave a Reply