কাপ্তাইয়ে  বসতঘরের সামনে দুর্বৃত্তের আগুনে পুড়ল  সিএনজি অটোরিকশা

ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই  উপজেলা সদর  আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । 

 রবিবার  (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত সিএনজি চালক  মিন্টু দাস। তিনি উপজেলা সদর  বরইছড়ি এলাকার  বাসিন্দা নির্মল দাসের ছেলে।

 অভিযোগে মিন্টু দাস এই প্রতিবেদককে জানান,  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি আবাসিক এলাকায় আমার  বসতঘরের সামনে রাখা  একমাত্র উপার্জনের মাধ্যম সিএনজি অটো রিকশাটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলের আশপাশে থাকা একজন আনসার ভিডিপি সদস্য আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশাটি আংশিকভাবে পুড়ে যায়। সিএনজি অটোরিকশাটির বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এটি ছিল আমার  পরিবারের একমাত্র আয়ের উৎস। গাড়িটি পুড়ে যাওয়ায় আমরা ভবিষ্যতে কিভাবে চলবো। এ ঘটনায় মিন্টু দাস কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পুলিশ  তদন্তে নেমেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।  ১৯৯৪ সালের…

  • কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ঝুলন দত্ত, কাপ্তাই কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে।  মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা…

  • রাঙ্গামাটিতে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিবেদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রোববার (২৮ জুন) সারা দেশের মতো রাঙামাটি পার্বত্য জেলাজুড়েও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • কাপ্তাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা

    নিজস্ব প্রতিবেদক মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও সমাবেশ করেছে থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল-বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

Leave a Reply