নেত্রকোনার কাছে ৬৬ রানে হেরেছে রাঙামাটি জেলা ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫‑২৬ এর “ই” গ্রুপের প্রথম খেলায় রাঙামাটি জেলা দল নেত্রকোনা জেলা দলের কাছে ৬৬ রানে পরাজিত হয়েছে।

খেলা শুরুতে রাঙামাটি টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলে নেত্রকোনা জেলা দল ব্যাটিং করতে নামে। ৪৭.১ ওভার শেষে নেত্রকোনা দল ১৭৩ রান করে অলআউট হয়। দলের পক্ষে মুমতাজউদ্দিন সবচেয়ে বড় ভূমিকা রেখে ৬২ রান করেন এবং সোহেল মিয়া ২৭ রান যুক্ত করেন।

রাঙামাটির বোলিং আক্রমণে জুয়েল দাস ৪টি, মোবারক হোসেন লেমন ৩টি এবং রাশেদুল ইসলাম শান্ত ২টি উইকেট নেন।

মধ্যাহ্ন বিরতির পর রাঙ্গামাটি দল ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নজরুল ইসলাম ২১ রান, আর রিয়াদ আলী ২০ রান করে দলের সংগ্রহ বাড়ান।

নেত্রকোনার বোলিং আক্রমণে সবচেয়ে সফল বোলার ছিলেন আসিফ ও রনি চৌধুরী, যারা প্রত্যেকে ৪টি করে উইকেট নিয়েছেন।

এই খেলায় রাঙামাটি দল ৬৬ রানে হেরেছে এবং তাদের আগামী খেলাগুলো ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা ও ১ মার্চ হবিগঞ্জ জেলা দলের সঙ্গে অনুষ্ঠিত হবে। রাঙামাটি জেলা দলের সাথে ছিলেন মহিতোষ দেওয়ান (কোচ) ও ফজলুর রশিদ সেলিম (ম্যানেজার)।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কক্সবাজারের কাছে ১৭০ রানে হারল রাঙামাটি

    নিজস্ব প্রতিবেদক: ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬-এর “ই” গ্রুপের খেলায় চাঁদপুরে কক্সবাজার জেলা দলের কাছে ১৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাঙামাটি জেলা দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে রাঙামাটি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে…

  • ডিসি গোল্ডকাপে কাপ্তাই’র জয়: বাঘাইছড়িকে ২-১ গোলে হারালো

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটি  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফের কাপ্তাই উপজেলা জয়ী হয়েছে।  বুধবার (১ এপ্রিল) রাঙামাটি চিংহ্লা মারি স্টেডিয়ামে  কাপ্তাই উপজেলা ২-১ গোলে  বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে।  টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াকিলের দেওয়া গোলে বাঘাইছড়ি উপজেলা…

  • কেপিএম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্কুলে  অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি)…

  • মাঠ থেকে পাহাড় – ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগের দাবি।

    নিজস্ব প্রতিবেদক : গ্রামবাংলার গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, কাবাডি কিংবা হা-ডু-ডুর মতো ঐতিহ্যবাহী খেলার পাশাপাশি পার্বত্য অঞ্চলের পাহাড়ি খেলাধুলাও আজ হারিয়ে যেতে বসেছে। একসময় সমতলের মাঠ আর পাহাড়ের ঢালে বিকেল নামলেই মুখর থাকত শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে। এখন সেই জায়গা দখল করেছে প্রযুক্তিনির্ভর ব্যস্ততা…

  • ‘সেরা গোল’ হাতছাড়া ঋতুপর্ণার

    স্পোর্টস ডেস্কঃ শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশের নারী ফুটবল দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ম্যাচ শেষে আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে—সেই শটটি গোল হলে সেটিই হতো তাঁর জীবনের সেরা গোল। ম্যাচের প্রথমার্ধে দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ…

  • ডিসি কাপ ফুটবল: কাপ্তাই উপজেলা দলের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে কাপ্তাই উপজেলা ফুটবল দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে কর্ণফুলী মিনি স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন…

Leave a Reply