কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

মোঃ জয়নাল আবেদীন:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও তা ধারণ করাই দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রধান দায়িত্ব।

এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জামায়াতের স্থানীয় আমির তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জাতির প্রতি মুক্তিযোদ্ধাদের ঋণের বিষয়টি তুলে ধরে তা যথাযথভাবে পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রুহুল আমিন বলেন, “স্বাধীনতার মহান অর্জনের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • কাপ্তাইয়ে আশিকা’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

    ঝুলন দত্ত, কাপ্তাই বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার  চিৎমরম ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে  সোমবার (৯ মার্চ) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা, সাংস্কৃতিক…

  • কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন 

    কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েসে শুনে ইংরেজি শেখার সুযোগ  ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত  বই  “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি…

  • কাপ্তাই কেপিএম কলাবাগানে অগ্নিকাণ্ড: নিঃস্ব দুই পরিবার, খোঁজ নিলেন পার্বত্য মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকায় বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮.৩০ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গিয়ে দুই পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বত্য…

  • এতিমদের পাশে মানবিক উদ্যোগ: কাপ্তাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে ১০ শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

Leave a Reply