🟥 রাঙামাটি জেনারেল হাসপাতালে স্কিন বায়োপসি ও স্লিট স্মিয়ার কর্মশালা

নিজস্ব প্রতিবেদক;

রাঙামাটি জেনারেল হাসপাতালে স্লিট স্কিন স্মিয়ার এবং স্কিন বায়োপসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, সিনিয়র কনসালটেন্ট (প্যাথোলজি) ডা. তানিয়া দেওয়ানসহ ঢাকা থেকে আগত চিকিৎসক ও ল্যাব কনসালটেন্টরা। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও স্বাস্থ্যকর্মীরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, স্লিট স্কিন স্মিয়ার ও স্কিন বায়োপসি ত্বকজনিত জটিল রোগ, বিশেষ করে কুষ্ঠসহ বিভিন্ন সংক্রামক রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply