কেপিএম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্কুলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) শহীদ উল্লাহ।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি কেপিএম লিমিটেডের জি এম( এডমিন) আবদুল্লা আল মাহমুদ এর সভাপতিত্বে শিক্ষক আব্দুল মাহবুদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন, জিএম( বন) আলী আহমেদ, কেপিএম লিমিটেডের নির্বাহী প্রকৌশলী ইমাম ফখরুদ্দিন রাজী, প্রকৌশলী আলাউদ্দিন, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হুদা।
এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।