কাপ্তাই ফিলিং স্টেশন: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের

ঝুলন দত্ত, কাপ্তাই

নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের। 
বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই দৃশ্য দেখতে পান।  
এসময় পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহী উষা চাকমা,   মো; ইকবাল হোসেন, মংচাই মারমা, মো: আকরাম হোসেন, চাচিং মারমা বলেন,  এই পেট্রল পাম্পে তেলের কোন ঘাটতি নেই, দামও বাড়তি নেই, আমরা তেল পেয়ে খুশি।
ট্রাক চালক দুলাল, আলম এবং আব্দুল্লাহ বলেন, আমরা এই পাম্পে এসে তেল পাচ্ছি, এখানে তেলের কোন ঘাটতি নেই। 

তেল নিতে আসা বোট মালিক মাইনুদ্দীন বলেন, আমিও বোটের জন্য এখানে তেল নিতে এসেছি,  ডিজেল পেয়ে আমি খুশি।

এসময় পাম্পে দেখা হয় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সাথে।  তিনি বলেন, বিগত ২ সপ্তাহ ধরে আমি প্রতিদিন এখানে এসে তেল বিতরণ কার্যক্রম দেখে যাচ্ছি,, এখানে তেলের সংকট নেই, তবে আজকে  ডিজেলের একটু সংকট থাকলেও কাল হতে সেই সংকট থাকবে না।

কাপ্তাই ফিলিং স্টেশন এর ম্যানেজার এইচ এম ইসমাইল বলেন, আমরা ডিপু হতে তেল পারছি, তবে রেশনিং পদ্ধতিতে আমরা এখানে তেল বিতরণ করছি। আগামী সপ্তাহে আরোও বেশী তেল আসলে সব কিছু স্বাভাবিক হবে।

কাপ্তাই ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া বলেন, আমি কাপ্তাই   উপজেলা প্রশাসনের পক্ষ হতে এখানে তেল বিতরণ কার্যক্রম মনিটরিং করছি, এখানে তেলের সংকট নেই, রেশনিং পদ্ধতিতে এখানে তেল বিতরণ করা হচ্ছে। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এ…

  • মনসা পূজার আগে রাইখালী হাটে পাহাড়ি ছাগলের কদর

    দূরদূরান্ত থেকে ক্রেতার ভিড়, জমজমাট কেনাবেচা নিজস্ব প্রতিবেদক আগামী ১৮ আগস্ট মনসা পূজা। পূজাকে ঘিরে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে…

  • 🟥 লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে সমাধানের প্রত্যাশা

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্যে এসেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ থাকলেও চালকেরা বলছেন, বাড়তি খরচের চাপে আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের…

  • 🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো:…

Leave a Reply