রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মাইনীমুখ বাজারে প্রশাসনের মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে রবিবার (১লা মার্চ) মাইনীমুখ বাজার এলাকায় ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে লংগদু উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি ও মাংসের দোকান, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। এসময় প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানো, ক্রেতাদের কাছে নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং পণ্যের মান বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

মনিটরিং টিম বাজারে সরবরাহ পরিস্থিতিও খতিয়ে দেখে। বিশেষ করে রমজান উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়া ভোজ্যতেল, ছোলা, চিনি, খেজুর, ডাল ও অন্যান্য খাদ্যপণ্যের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি ভোক্তাবান্ধব আচরণ বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। এতে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

+ posts

Similar Posts

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

  • বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

    আহমদ বিলাল খান: “Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়,…

  • রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান…

  • 🟥 খাগড়াছড়ির গুইমারায় পুলিশ-সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়ন সদর দপ্তর-এ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী…

  • কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ পলাশ চাকমা, রাঙামাটি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা…

  • রমজান সামনে রেখে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

    অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান। আব্দুল হাই খোকনঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের প্রধান…

Leave a Reply