ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

আহমদ বিলাল খান: রাঙামাটি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগসহ প্রতিটি গুরুত্বপূর্ণ ইউনিটে সেবা প্রদান স্বাভাবিক রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড অব্যাহত আছে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

শনিবার (২১মার্চ) ঈদের দিন সিভিল সার্জন ডা: নূয়েন খীসা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসক, রোগী এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন শাখা পরিদর্শন করে সার্বিক চিকিৎসা কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি জানান, চিকিৎসা সংক্রান্ত যেকোনো সমস্যায় তিনি সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছেন। ঈদের ছুটির মধ্যেও দায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ত্যাগ ও দায়িত্ববোধের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

হাসপাতাল সূত্র জানায, জরুরি বিভাগ, জরুরি অপারেশন, সিজারিয়ান সেকশন, বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি ও রাউন্ড, অন্তঃবিভাগে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জরুরি অ্যাম্বুলেন্স সেবা সচল রাখা, কন্ট্রোল রুম চালু রাখা এবং হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে সকল চিকিৎসা কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ডিজেল মজুদকারী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে…

  • 🟥 তিন দিনের আদিয়ানকে ফিরিয়ে আনল অস্ত্রোপচার

    নিজস্ব প্রতিবেদক: জন্মের মাত্র তিন দিনের মাথায় জটিল জন্মগত রোগে আক্রান্ত নবজাতক মো. আদিয়ানের জীবন রক্ষা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। আদিয়ানের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।…

  • রাঙ্গামাটিতে হাম-রুবেলা টিকাদান শুরু, পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুতি জোরদার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। টিকাদান-পরবর্তী সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রাঙ্গামাটি…

  • পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায়…

  • দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

Leave a Reply