রাজস্থলীতে আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নোমান এবং রাজস্থলী থানার এসআই নুরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়লে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও তারা মত প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগ শুরু: বান্দরবানে টিআরসি বাছাইয়ের প্রথম দিন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে শুরু হয় শারীরিক সক্ষমতা যাচাই…

  • সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা, সেনাবাহিনীর তৎপরতায় আহত উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় পর্যটক বহনকারী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক  ১১.০০ টায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া নাম্বারবিহীন একটি সিএনজি চাম্পাকলা বাউন্তী এলাকায় ব্রেক ফেল…

  • রাঙ্গামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী

    আহমদ বিলাল খান : পুরোনো বছরের সকল হতাশা, দুঃখ ও গ্লানি ভুলে নতুন আশা, আনন্দ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করেছে পার্বত্য রাঙ্গামাটির মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা ভাত উৎসবের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় বাংলা…

  • সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

    আহমেদ বিলাল খান, রাঙামাটি সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন…

  • বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: “বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে…

  • এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত…

Leave a Reply