রাঙ্গামাটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বশীলতা, সমন্বয় এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • রাঙামাটিতে রমজান ঘিরে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে রাঙামাটি সদরের তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।…

  • 🟥 ৮ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি: অলি আহাদ সভাপতি, রনি সম্পাদক

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত ২৩ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম রনি এবং…

  • মাতৃভাষার মর্যাদা রক্ষায় গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার শ্রদ্ধা

    রাঙ্গামাটি প্রতিনিধি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। রোববার…

  • ভাষার চেতনায় অন্যায়ের বিরুদ্ধে শপথ

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাংগামাটি প্রতিনিধি মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দীপেন দেওয়ান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।…

  • ‘চমকপ্রদ উন্নয়ন হবে, মানুষ দেখবে পরিবর্তন’—মন্ত্রী হয়ে প্রথমবার রাঙামাটিতে দীপেন দেওয়ান

    আবদুল হাই খোকন :  মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটিতে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর আগমনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল…

Leave a Reply