কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় কিশোরীর মা সামছুল আক্তার গত রোববার কাপ্তাই থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ কিশোরীর ফুফু জমিলা খাতুন জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তা নেওয়া হয়েছে।

চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কিশোরীর সন্ধান পেলে দ্রুত ০১৮৬৭-৭৩০৮৯৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

কাপ্তাই থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর…

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • রাজস্থলীতে ইমাম সম্মেলন, নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন–এর উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা…

  • মনসা পূজার আগে রাইখালী হাটে পাহাড়ি ছাগলের কদর

    দূরদূরান্ত থেকে ক্রেতার ভিড়, জমজমাট কেনাবেচা নিজস্ব প্রতিবেদক আগামী ১৮ আগস্ট মনসা পূজা। পূজাকে ঘিরে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে…

  • সাক্রাছড়িতে বর্ণিল আয়োজনে বিষু উৎসব পালন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার সাক্রাছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির…

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

Leave a Reply