🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

নিজম্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

শনিবার (২৩ মে) বিকেল ৩টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সরকারি যাকাত ফান্ড থেকে সহায়তা পেতে আবেদনকারী অসহায় ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে নির্বাচিত ১০ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ ক্ষুদ্র আয়ের কাজে ব্যবহার করে পরিবারকে স্বাবলম্বী করার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিন।

অনুষ্ঠানে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “যাকাতের এ অর্থ শুধু ভোগের জন্য নয়, বরং আয়বর্ধক কাজে ব্যবহার করলে উপকারভোগীরা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন।” তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সরকারি যাকাত ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সামাজিক নিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

  • কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে সম্মিলিত…

  • 🟥 চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি রোনাল্ড দিলিপ সরকার, সম্পাদক বিজয় মারমা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার সভাপতি এবং বিজয় মারমাকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এ ছাড়া থয়সাপ্রু খিয়াংকে সহসম্পাদক ও…

  • কাপ্তাইয়ে ৬১০ কৃষকের হাতে কৃষি উপকরণ, শুরু জাতীয় ফল মেলা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জাতীয় ফল…

  • 🟥 দুপুরেই নেমে এলো সন্ধ্যার ছায়া: মেঘগর্জন ও বজ্রপাতে আতঙ্কিত জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: সময় দুপুর ১২টা ৩০ মিনিট। অথচ কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় দেখা গেল এক ভিন্ন চিত্র—প্রকৃতি যেন আচমকাই সন্ধ্যার রূপ ধারণ করেছে। আকাশজুড়ে ঘন কালো মেঘের চাদর, সূর্যের আলো সম্পূর্ণরূপে ম্লান হয়ে পড়ে চারপাশে নেমে আসে অস্বাভাবিক অন্ধকার।…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

Leave a Reply