বরকলে একযোগে ৪ সিনিয়র নার্স বদলি, চিকিৎসাসেবায় চরম সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় একযোগে চারজন সিনিয়র স্টাফ নার্সকে বদলি করার ঘটনায় স্থানীয় স্বাস্থ্যসেবায় মারাত্মক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এমন একটি সময়ে এই বদলির ঘটনা ঘটেছে, যখন দীর্ঘদিন ধরেই এলাকায় চিকিৎসক ও নার্সের ঘাটতি বিদ্যমান।

জানা গেছে, বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের এক বছরের আগেই সম্প্রতি চারজন অভিজ্ঞ সিনিয়র স্টাফ নার্সকে অন্যত্র বদলি করা হয়েছে। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর একজন এবং ২৬ ডিসেম্বর আরও একজন নার্সকে বদলি করা হয়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল একযোগে চারজন নার্সকে বদলির আদেশ জারি করা হলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে বড় ধরনের চাপ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় হাসপাতালটিই সাধারণ মানুষের একমাত্র ভরসা। কিন্তু ধারাবাহিকভাবে অভিজ্ঞ নার্স ও চিকিৎসক বদলি হওয়ায় রোগীদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে প্রসূতি সেবা, জরুরি বিভাগ এবং ইনডোর রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ— প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিয়মের তোয়াক্কা না করে এসব বদলি কার্যকর করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং চেইন অব কমান্ড অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, বর্তমানে সীমিত জনবল নিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। নতুন করে জনবল না আসা পর্যন্ত সেবা কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সচেতন মহল মনে করছে, এমন গুরুত্বপূর্ণ সময়ে একযোগে দক্ষ নার্সদের বদলি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করা হলে বরকলের সাধারণ মানুষ আরও ভোগান্তিতে পড়বে।


নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

    আহমদ বিলাল খান: “Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়,…

  • বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে মারিশ্যা ২৭ বিজিবি। শনিবার (১৪ মার্চ) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মারিশ্যা ২৭ বিজিবি সদস্যরা এসব অবৈধ ভারতীয়…

  • অগ্নিদগ্ধ নিশনার চিকিৎসায় সেনাবাহিনী হাত বাড়ালো

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮)-এর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারের আর্থিক সংকটের খবর পেয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোন থেকে তার চিকিৎসা ব্যয়ে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬)…

  • 🟥 রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘চিরুনি অভিযান’চোলাইমদসহ আটক ৮

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক কারবারি, একজন ইয়াবা কারবারি, তিনজন মাদকসেবী এবং দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। পুলিশ সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • 🟥 বেইলি ব্রিজ ভেঙে দীঘিনালা–লংগদু সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়…

  • প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে বান্দরবানে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার জেলা সফর উপলক্ষে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা পুলিশকে…

Leave a Reply