নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

আহমদ বিলাল খান, রাঙামাটি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এ তিন পার্বত্য জেলা সহ সারাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ  পিসিসিপি কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

একই সঙ্গে পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি তিন দফা বিশেষ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনগণের এই আস্থা পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতি এক গভীর প্রত্যাশার প্রতিফলন। পিসিসিপি বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্বই পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে সক্ষম ভূমিকা রাখবে।

পিসিসিপির তিন দফা আহ্বান: 

১. শান্তি চুক্তি বাতিল ও সমান অধিকার নিশ্চিত-

পাহাড়ে সব জাতিগোষ্ঠীর মাঝে প্রকৃত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান ‘পার্বত্য শান্তি চুক্তি’ বাতিলের দাবি জানায় পিসিসিপি। সংগঠনের পক্ষ থেকে সংসদে বিষয়টি উত্থাপন করে বাঙালি–অবাঙালি নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

২. ভূমি অধিকার সুরক্ষা ও পুনর্বাসন

পাহাড়ের মানুষের ভূমি ও বসবাসের নিরাপদ অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। জলবায়ু উদ্বাস্তুসহ ভূমিহীন পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করার বিষয়েও জোর দেয় সংগঠনটি।

৩. সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক নিরাপত্তা

বিভেদমূলক রাজনীতি পরিহার করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সামাজিক সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানায় পিসিসিপি। ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস জানান, পার্বত্য অঞ্চলকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী মডেল হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে সংগঠনটি।

বিবৃতিতে আরও আশা প্রকাশ করা হয় যে, নতুন সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাহাড়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • রাঙামাটিতে হেফজ ও এতিম খানায় ভূমিকম্প সচেতনতা মহড়া, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাইতুশরফ জব্বারিয়া হেফজ ও এতিম খানায় একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাঙামাটি ফায়ার স্টেশনের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের লিডার…

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • লক্ষীছড়িতে সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর হামলা—প্রতিবাদে সরব মহল

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকায় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ ঘটনাকে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং সরাসরি…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

  • 🟥 বান্দরবানে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, দক্ষতা উন্নয়নে জোর

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের উদ্যোগে দিনব্যাপী “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, সরকারি…

  • রাঙ্গামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

    আহমদ বিলাল খান, রাঙামাটি  যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব—এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন…

Leave a Reply