🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো: রুহুল আমিন। 

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডা: রুইলা অং মারমা, উপজেলা বিএনপি’র সভাপতি মো: লোকমান আহমেদ, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  এরশাদ বিন শহীদ সহ কমিটির সদস্য এবং  বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর  সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল আযহা উপলক্ষে কাপ্তাই উপজেলায় গরু চুরি রোধ, বাজার মনিটরিং,বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা,  অপরাধ দমন, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এলপি গ্যাস দাম বৃদ্ধির অজুহাতে সিএনজি  চালকরা ভাড়া বৃদ্ধি না করতে পারে সেইজন্য সিএনজি সমিতির সদস্যদের নিয়ে একটি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • কাপ্তাইয়ে বৈশাখী আনন্দে শিল্পীদের মিলনমেলা

    নিজস্ব প্রতিবেদক: আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার নবীন সদস্য বরণ, ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বসে শিল্পীদের এক…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ…

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

  • 🟥 বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তিনি ছিলেন…

Leave a Reply